শ্রীলেখা মিত্রর ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টে
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার নিয়ে সম্প্রতি আইনি চাপে পড়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। থানায়-থানায় অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে অভিনেত্রীর ভূমিকা। বিচারপতি সৌ
শ্রীলেখা মিত্রর ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টে


কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার নিয়ে সম্প্রতি আইনি চাপে পড়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। থানায়-থানায় অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে অভিনেত্রীর ভূমিকা।

বিচারপতি সৌগত ভট্টাচার্য আদালতে প্রশ্ন তোলেন, একজন সংবেদনশীল নাগরিক এমন একটা ছবি পোস্ট করবেন? সেই ছবি কার্টুন বা অন্য যাই হোক।

বৃহস্পতিবার শ্রীলেখার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কোর্টে সওয়াল করেন, ইতিমধ্যে আনন্দপুর থানার তলবে তাঁর মক্কেল হাজিরা দিয়েছেন।

পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, ‘রুচিহীন ছবি আপলোড করেছেন। তাতে উস্কানি আছে।’ বিকাশরঞ্জন যদিও দাবি করেন, ‘রুচিহীন যদি হয়, সেটাও অপরাধ নয়।’

আপাতত কোনও মামলাতেই শ্রীলেখাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ, সেই রক্ষাকবচ দেওয়া হলেও বিচারপতি স্পষ্ট বলেন, ‘ভিন্ন ধর্ম ও ভিন্ন জাতির প্রতি কোনও কুৎসা করলে, মামলায় সেখানে অপরাধের আইনের ধারা যুক্ত করার সুযোগ আছে। কেন একজন সংবেদনশীল নাগরিক এমন একটা ছবি পোস্ট করবেন? সেই ছবি কার্টুন বা অন্য যাই হোক। কী করে এটা মানবো, তিনি একজন পরিচিত অভিনেত্রী।’

এর পরেই বিকাশরঞ্জনকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ‘আপনি একজন রাজনীতিক। আপনি এটা মানবেন? সব মামলা একসঙ্গে করে শুনতে হবে।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande