ফতেহগড়ে আধুনিক পুলিশ অতিথিশালার উদ্বোধন
ফররুখাবাদ, ৩ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফররুখাবাদ জেলার ফতেহগড়ে রিজার্ভ পুলিশ লাইনে নবনির্মিত আধুনিক সুবিধাসম্পন্ন অতিথিশালার উদ্বোধন করলেন কানপুরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজি) অনুপম কুলশ্রেষ্ঠ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অতিথিশাল
ফতেহগড়ে আধুনিক পুলিশ অতিথিশালার উদ্বোধন


ফররুখাবাদ, ৩ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফররুখাবাদ জেলার ফতেহগড়ে রিজার্ভ পুলিশ লাইনে নবনির্মিত আধুনিক সুবিধাসম্পন্ন অতিথিশালার উদ্বোধন করলেন কানপুরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজি) অনুপম কুলশ্রেষ্ঠ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অতিথিশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর এডিজি অনুপম কুলশ্রেষ্ঠ নবনির্মিত অতিথিশালার বিভিন্ন কক্ষ, প্রাঙ্গণ ও সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। তিনি অতিথিশালার পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং বাইরে থেকে আসা পুলিশ আধিকারিকদের জন্য থাকা বিভিন্ন সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন। পরে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। অনুষ্ঠানে কানপুর রেঞ্জের পুলিশ উপমহাপরিদর্শক যমুনা প্রসাদ, পুলিশ সুপার আরতি সিং-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আরতি সিং জানান, নবনির্মিত এই অতিথিশালা পুলিশ আধিকারিকদের ব্যবহারের জন্য বৃহস্পতিবার থেকেই খুলে দেওয়া হয়েছে। এর ফলে জেলার বাইরে থেকে সরকারি কাজে ফররুখাবাদে আসা পুলিশ আধিকারিকরা বিশেষভাবে উপকৃত হবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande