আরজি কর-কান্ডে আপস ছাড়া দ্রুত, নিরপেক্ষ বিচারের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স. ) : কোনও আপস ছাড়া দ্রুত ন্যায়বিচার হবে। নিরপেক্ষ বিচার হবে।’’ আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুন এবং দুর্নীতির ঘটনার সত্য উদ্ঘাটন প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আরজি কর-কান্ডে আপস ছাড়া দ্রুত, নিরপেক্ষ বিচারের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর


কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স. ) : কোনও আপস ছাড়া দ্রুত ন্যায়বিচার হবে। নিরপেক্ষ বিচার হবে।’’

আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুন এবং দুর্নীতির ঘটনার সত্য উদ্ঘাটন প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বৃহস্পতিবার এই কথা বলেন।

রাজ্যের স্বাস্থ্য দফতরের গঠন করা কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘অভয়ার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনা বাংলার মানুষকে গভীর ভাবে নাড়িয়ে দিয়েছে। ঘটনার প্রকৃত সত্য সামনে আনার লক্ষ্যে একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভয়ার পরিবার এবং সমগ্র চিকিৎসক সমাজের পাশে আমরা রয়েছি।

অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, ফরেনসিক বিশেষজ্ঞ তাপস বসু, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার, উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী।

তদন্ত সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতার জন্য দুই বিজেপি বিধায়ককে কমিটিতে রাখা হয়েছে বলে মত স্বাস্থ্যভবনের।

রাজেশবাবু অবসরপ্রাপ্ত আইপিএস এবং দীপাঞ্জনবাবু কমান্ডো বাহিনী এনএসজির প্রাক্তন সদস্য। আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের আমলে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, চিকিৎসক তরুণীর মৃত্যুতে তার কোনও যোগসূত্র ছিল কি না, সে বিষয়ে এই কমিটি অনুসন্ধান করবে বলে খবর। গত ২৯ অগস্ট স্বাস্থ্য-শিক্ষা দফতরের অধিকর্তা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande