'লাখপতি দিদি'-র সংখ্যা ৬ কোটিতে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী : শিবরাজ সিং চৌহান
মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার মুম্বইতে ''দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন''-এর আওতায় স্বনির্ভর গোষ্ঠী ও ব্যাঙ্কের মধ্যে সংযোগ স্থাপন এবং ব্যক্তিগত
প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা-র অগ্রগতির পর্যালোচনা শিবরাজের


মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার মুম্বইতে 'দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন'-এর আওতায় স্বনির্ভর গোষ্ঠী ও ব্যাঙ্কের মধ্যে সংযোগ স্থাপন এবং ব্যক্তিগত উদ্যোগের জন্য অর্থায়নের বিষয়টি পর্যালোচনা করতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী চৌহান বলেন, একটি উন্নত ভারত গড়ে তোলার ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন হলো একটি মৌলিক পূর্বশর্ত। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী 'লাখপতি দিদি'-র সংখ্যা তিন কোটি থেকে বাড়িয়ে ছয় কোটি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এই বৈঠকে নারী উদ্যোক্তাদের জন্য দ্রুত, পর্যাপ্ত ও সহজলভ্য ঋণ নিশ্চিত করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পাশাপাশি, ব্যাঙ্ক ঋণ পাওয়ার ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তা সমাধানের জন্য একটি হেল্পলাইন চালুর নির্দেশও দেওয়া হয়। বৈঠকে স্বনির্ভর গোষ্ঠীর নারী সদস্য, ব্যাঙ্কার, রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের আধিকারিক এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। তাঁরা ঋণ প্রক্রিয়ার বাধা, আঞ্চলিক বৈষম্য এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande