
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি স)। বৃহস্পতিবার 'মহানায়ক' উত্তমকুমারের জন্মশতবার্ষিকী স্মরণে তাঁকে শ্রদ্ধা জানাতে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মালা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সমাবেশে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক, রত্না ঘোষাল, প্রবীণ পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ-সহ অন্যান্যরা।
উপস্থিত ছিলেন টলিউডের সঙ্গে যুক্ত বর্তমানের বিধায়করাও।
এদিন প্রথমে মুখ্যমন্ত্রীর মাল্যদানের কথা থাকলেও তিনি রঞ্জিত মল্লিককে জায়গা করে দেন এবং ছবিপাড়ার প্রবীণ অভিনেতা হওয়ার সুবাদে প্রথমে মাল্যদান করার আবেদন করেন। সেই মতো প্রথমে নিজের সহকর্মী, 'মহানায়ককে' শ্রদ্ধা জানান রঞ্জিত মল্লিক।
'মহানায়কের' জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে টালিগঞ্জের বিভিন্ন স্টুডিওতে। তাই শতবর্ষ উপলক্ষ্যে এদিন টালিগঞ্জে আয়োজন করা হয় একটি ছোট অনুষ্ঠানের। সেখানে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত