উত্তমকুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার উত্তম কুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে তিনি লিখেছেন, কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তমকুমার -
উত্তমকুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার উত্তম কুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে তিনি লিখেছেন, কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তমকুমার - এর জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য, উত্তম কুমারের প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র জগতে তাঁকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande