
জোধপুর, ৩ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানে জোধপুরের ঝাঁভার থানা এলাকার ধাতরওয়ালদের ঢাণিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৭০ গ্রাম মাদক (আফিম) উদ্ধার করেছে পুলিশ। জেলা স্পেশাল টিমের ( ডিএসটি ) গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ঝাঁভার থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রহ্লাদ সিং জানান, জেলা স্পেশাল টিমের কাছ থেকে খবর পাওয়া যায় যে রাবড়িয়া গ্রামের ধাতরওয়ালদের ঢাণিতে বসবাসকারী বিকাশ, বেআইনিভাবে মাদকদ্রব্য মজুত করে রেখেছে। খবর পাওয়ার পর পুলিশ দল ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় বাড়ি থেকে ২৭০ গ্রাম মাদক (আফিম) উদ্ধার করা হয়। এরপর বিকাশকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস