নেপালে এখনও নিখোঁজ ২৭৫ ভারতীয়, পুনর্বাসনে সহযোগিতার প্রতিশ্রুতি ভারতের
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের পর থেকে ত্রাণ ও উদ্ধারকাজে লাগাতার সহযোগিতা করে চলেছে ভারত। এখনও ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৪৯ জন চিন থেকে নিখোঁজ হয়েছেন। নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে পুনর্
নেপালে এখনও নিখোঁজ ২৭৫ ভারতীয়, পুনর্বাসনে সহযোগিতার প্রতিশ্রুতি ভারতের


নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের পর থেকে ত্রাণ ও উদ্ধারকাজে লাগাতার সহযোগিতা করে চলেছে ভারত। এখনও ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৪৯ জন চিন থেকে নিখোঁজ হয়েছেন। নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে পুনর্গঠন ও পুনর্বাসনের কাজেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানান, নেপালে এখনও পর্যন্ত ১৬৬ জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, চিন থেকে ১,৯০৭ জন ভারতীয় নাগরিক নিরাপদে নেপালে পৌঁছেছেন। তিব্বতে বর্তমানে কোনও ভারতীয় যাত্রী আটকে নেই।

ত্রাণ ও উদ্ধারকাজে সহযোগিতার জন্য ভারত ৫৪ জন বিশেষজ্ঞ ও কর্মীকে নেপালে পাঠিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩০ জন সুড়ঙ্গ উদ্ধার বিশেষজ্ঞ, ১৯ জন ফরেনসিক বিশেষজ্ঞ এবং পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল। ভারতীয় উদ্ধারকারী ও ফরেনসিক দল নেপালের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

মুখপাত্র জানান, নেপালের ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য এখনও পর্যন্ত প্রায় ৯৫ টন ত্রাণসামগ্রী এবং সাতটি বিমান পাঠিয়েছে ভারত। গতকাল দু’টি ভারতীয় বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে। ওই দুই বিমানে ছিল ২১ টন ত্রাণসামগ্রী। নেপালের প্রয়োজন অনুযায়ী আগামী দিনগুলিতে আরও প্রাথমিক চিকিৎসার কিট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হবে।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত এটিকে একটি অভিন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখে। তাঁর বক্তব্য, এই চ্যালেঞ্জ মোকাবিলার পদক্ষেপ ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব’ এবং সংশ্লিষ্ট দেশগুলির সক্ষমতার নীতির ভিত্তিতে হওয়া উচিত। তাঁর মতে, ঐতিহাসিকভাবে বেশি পরিমাণে নির্গমনের জন্য দায়ী উন্নত দেশগুলির উচিত নির্গমন কমানোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলিকে অর্থ ও প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande