২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার সিদ্ধান্ত, পর্যটনের হারানো গৌরব ফেরাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : ২ অক্টোবর ছুটির দিন বাছাই করা হয়েছে। ওইদিন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের কাছে বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এমন
নতুন লোগো-র আত্মপ্রকাশ


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : ২ অক্টোবর ছুটির দিন বাছাই করা হয়েছে। ওইদিন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের কাছে বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। পর্যটকদের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

​এদিকে, রাজ্যের পর্যটনে হৃত গৌরব ফেরাতে রাজ্য সরকার ও পর্যটন দফতর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এদিন মঞ্চে ওই ঘোষণা করা হয়েছে। রাজ্যের পর্যটনে হৃত গৌরব ফেরাতে সরকার বদ্ধপরিকর।

​শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে পর্যটন দফতরের নতুন লোগো ও রিংটোনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রাজ্যের পর্যটন পরিকাঠামো ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। ফলে আমাদের রাজ্যের উপর দিয়ে যাতায়াত করেই অন্য রাজ্যগুলি পর্যটনে এগিয়ে গিয়েছে।’’

​পর্যটনের উন্নয়নে এ বারের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি দফতরে কর্মীর সংখ্যা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের সমস্ত টুরিস্ট লজ ও গেস্ট হাউস সংস্কারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

​কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পর্যটন ক্ষেত্রে আরও উন্নয়নের লক্ষ্যে গত চার মাসে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। দেশের ১৭তম শহর হিসেবে কলকাতাকে ওয়াটার মেট্রোর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বাবুঘাট থেকে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে দিনভর ভ্রমণ এবং রাতে থাকার জন্য প্রায় ১১টি বোট তৈরির প্রস্তুতিও চলছে।

​উল্লেখযোগ্যভাবে, আগামী ২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande