
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ধর্ম রক্ষতি রক্ষিতঃ|
সেই সঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী লেখেন, বিশ্ব হিন্দু পরিষদ (ভি এইচ পি)-এর ৬২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরিষদের সমস্ত কার্যকর্তা, শুভানুধ্যায়ী ও সনাতনী ভাই-বোনেদের জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৬৪ সালের পুণ্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তিথিতে সনাতন সমাজকে ঐক্যবদ্ধ করা, ধর্ম ও সংস্কৃতির রক্ষা এবং মানবসেবার মহান লক্ষ্য নিয়ে এই সংগঠনের সূচনা হয়েছিল। বিগত ছয় দশকেরও বেশি সময় ধরে বিশ্বের দরবারে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যের ধ্বজ তুলে ধরতে এবং পীড়িত ও বঞ্চিত মানুষের সেবায় বিশ্ব হিন্দু পরিষদের অবদান অনস্বীকার্য।
ঐতিহাসিক শ্রীরাম জন্মভূমি মুক্তি আন্দোলন থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তির সেবা, পরিষদের অগণিত নিষ্ঠাবান ও ত্যাগী কার্যকর্তাদের অবিচল সংকল্প আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ