
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : আজ লোকনাথ জয়ন্তী। সেই উপলক্ষে আজকের এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে লিখেছেন যে - সকলকে জানাই শুভ লোকনাথ জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ১৮ এবং ১৯ শতকের একজন প্রখ্যাত হিন্দু বাঙালি সিদ্ধপুরুষ ও আধ্যাত্মিক গুরু, যাঁকে অনেকে দেবাদিদেব মহাদেবের অবতার বলে মনে করেন। জন্ম ও পরিচিতি - ১৭৩০ বা ১৭৩৫ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার চাকলা বা কচুয়া গ্রামে। প্রায় ১১বছর বয়সে গুরু ভবানী ব্রহ্মচারীর সঙ্গে গৃহত্যাগ করেন এবং কঠোর সাধনার পথে প্রবেশ করেন তিনি ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত