মাদক সিরাপসহ গাড়ি আটক, গ্রেফতার দুই
শিমলা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার নেরওয়া থানা এলাকায় গাড়ি থেকে চার বোতল নিষিদ্ধ মাদকজাতীয় সিরাপের উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নেরওয়া থানার এক
মাদক সিরাপসহ গাড়ি আটক, গ্রেপ্তার দুই


শিমলা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার নেরওয়া থানা এলাকায় গাড়ি থেকে চার বোতল নিষিদ্ধ মাদকজাতীয় সিরাপের উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নেরওয়া থানার একটি পুলিশ দল ভাট্টি নালা, দেইয়া কাঁচি ও নিউটি এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে গাড়ি থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত নিষিদ্ধ সিরাপের চার বোতল উদ্ধার হয়। এরপর গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের পরিচয় নেরওয়ার দাওয়ারা গ্রামের বাসিন্দা শঙ্কর (৩৪) এবং কেডি গ্রামের বাসিন্দা (৪৪) বিনোদ হিসেবে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শঙ্কর গাড়িটি চালাচ্ছিলেন।

উদ্ধার হওয়া সিরাপ ও গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande