চিনির দাম বৃদ্ধির প্রতিবাদে ছত্তিশগড়ে কংগ্রেসের ‘চিনি সত্যাগ্রহ’
রায়পুর, ৪ সেপ্টেম্বর (হি.স.): চিনির ক্রমবর্ধমান দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ছত্তিশগড় জুড়ে ‘চিনি সত্যাগ্রহ’ কর্মসূচি পালন করবে কংগ্রেস। এ উপলক্ষে রাজ্যের সমস্ত জেলা সদর দফতরে একদিনের বিক্ষোভ কর্মসূচির নির্দেশ দিয়েছে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস ক
চিনির দাম বৃদ্ধির প্রতিবাদে ছত্তিশগড়ে কংগ্রেসের ‘চিনি সত্যাগ্রহ’


রায়পুর, ৪ সেপ্টেম্বর (হি.স.): চিনির ক্রমবর্ধমান দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ছত্তিশগড় জুড়ে ‘চিনি সত্যাগ্রহ’ কর্মসূচি পালন করবে কংগ্রেস। এ উপলক্ষে রাজ্যের সমস্ত জেলা সদর দফতরে একদিনের বিক্ষোভ কর্মসূচির নির্দেশ দিয়েছে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটি।

দলীয় নির্দেশিকা অনুযায়ী, এই কর্মসূচিতে প্রদেশ, জেলা ও ব্লক কংগ্রেস কমিটির পদাধিকারীদের পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠন, বিভাগ ও সেলের প্রতিনিধিদেরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। উপস্থিত থাকার কথা নির্বাচিত জনপ্রতিনিধি, প্রবীণ নেতা এবং বিভিন্ন স্তরের দলীয় কর্মীদেরও।

কংগ্রেসের অভিযোগ, চিনির দাম লাগাতার বাড়তে থাকায় সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ পড়ছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদেই রাজ্যজুড়ে বিক্ষোভের মাধ্যমে সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে কংগ্রেস।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande