ইন্দোরায় ২৬০ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার যুবক
ধর্মশালা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : মাদকবিরোধী অভিযানে হিমাচল প্রদেশের ইন্দোরা এলাকায় একটি মোটরসাইকেলের ডিকি থেকে ২৬০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার নুরপুর পুলিশ জেলার এসপি ইলমা আফরোজ জানান, মা
ইন্দোরায় ২৬০ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার যুবক


ধর্মশালা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : মাদকবিরোধী অভিযানে হিমাচল প্রদেশের ইন্দোরা এলাকায় একটি মোটরসাইকেলের ডিকি থেকে ২৬০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার নুরপুর পুলিশ জেলার এসপি ইলমা আফরোজ জানান, মাদক পাচারের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে সিআইএ শাখার একটি দল বৃহস্পতিবার রাতে ডমটাল, ইন্দোরা ও মিলওয়াঁ এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় উলাইহড়িয়া গ্রামের দিকে যাওয়ার পথে রেলক্রসিংয়ের কাছে এক যুবক মোটরসাইকেলে মাদক (হেরোইন) নিয়ে বসে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে সন্দেহভাজন মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ডিকির ভিতর একটি স্বচ্ছ পলিথিনে রাখা ২৬০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করা হয়। মাদকদ্রব্য, মোটরসাইকেল এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ঘটনায় গ্রেফতার অভিযুক্তের নাম সঞ্জু কুমার (১৯)। সে কাংড়া জেলার ইন্দোরা এলাকার তামৌতা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ইন্দোরা থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত চলছে। অভিযুক্তের সম্ভাব্য যোগাযোগ ও মাদক পাচার নেটওয়ার্কের অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande