ফরাক্কায় রেল বিপর্যয়: যাত্রীচাপ সামলাতে উত্তরবঙ্গে বাড়ল বাস
​কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.): ফরাক্কার কাছে রেললাইনে ধসের জেরে কলকাতা, মালদহ ও শিলিগুড়ির মধ্যে রেল পরিষেবা চরম ব্যাহত হয়েছে। এর ফলে উত্তরবঙ্গমুখী যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে জরুরি ভিত্তিতে একাধিক অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য
ফরাক্কায় রেল বিপর্যয়: যাত্রীচাপ সামলাতে উত্তরবঙ্গে বাড়ল বাস


​কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.): ফরাক্কার কাছে রেললাইনে ধসের জেরে কলকাতা, মালদহ ও শিলিগুড়ির মধ্যে রেল পরিষেবা চরম ব্যাহত হয়েছে। এর ফলে উত্তরবঙ্গমুখী যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে জরুরি ভিত্তিতে একাধিক অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। পরিবহণ মন্ত্রীর উদ্যোগে শুক্রবার কলকাতা-শিলিগুড়ি সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে।

​দফতর সূত্রে খবর, কলকাতা থেকে শিলিগুড়ি রুটে শুক্রবার ২৩টি অতিরিক্ত বাস চলছে। পাশাপাশি মালদহ থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি নিয়মিত পরিষেবা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাতেও কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ৬টি অতিরিক্ত বাস চালানো হয়। শিলিগুড়ি থেকে কলকাতার পথে মোট ১৮টি বাস চলছে, যার মধ্যে ১২টি অতিরিক্ত।

​এ ছাড়া দুর্গাপুর-বালুরঘাট এবং কলকাতা-বালুরঘাট রুটে ২টি করে অতিরিক্ত বাস নামানো হয়েছে। মালদহ-কলকাতা রুটেও ৫টি বাস চালানো হচ্ছে।

​এদিকে যাত্রীদের সুবিধার জন্য কলকাতার নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি এনজিপি বাস টার্মিনাস পর্যন্ত সন্ধ্যার বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। সংশ্লিষ্ট বাসগুলি ছাড়ার সময়সূচি—বিকেল ৫:৩০, ৬:৩০, ৭:৩০, ৮:৩০, রাত ৯:০০ এবং ৯:৩০।

​পরিস্থিতি অনুযায়ী আরও বাস নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি বাসে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে পরিবহণ দপ্তর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande