এশিয়ান হাসপাতালে আগুন, ৯ শিশু-সহ ৫৮ রোগীকে নিরাপদে উদ্ধার
মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরের আকাশওয়ানি চৌক এলাকার এশিয়ান হাসপাতালে শুক্রবার সকালে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আগুনের খবর পেয়েই হাসপাতালের চিকিৎসক ও নার্সিং কর্মীরা দ্রুত নিওনেটাল ইনটেনসিভ কেয়া
এশিয়ান হাসপাতালে আগুন, ৯ শিশু-সহ ৫৮ রোগীকে নিরাপদে উদ্ধার


মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরের আকাশওয়ানি চৌক এলাকার এশিয়ান হাসপাতালে শুক্রবার সকালে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আগুনের খবর পেয়েই হাসপাতালের চিকিৎসক ও নার্সিং কর্মীরা দ্রুত নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)-এর ৯ নবজাতক-সহ মোট ৫৮ জন রোগীকে নিরাপদে বের করে আনেন। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানান, শুক্রবার সকালে আকাশওয়ানি চৌকের এশিয়ান হাসপাতালের প্রথম তলায় আচমকা আগুন লাগে। খবর পেয়ে দমকল, পুলিশ, হাসপাতালের কর্মী এবং অ্যাম্বুল্যান্স কর্মীরা দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ শুরু করেন। প্রথম তলায় ভর্তি ৫৮ জন রোগীকেই নিরাপদে বাইরে বের করে আনা হয়। তাঁদের মধ্যে এনআইসিইউ-তে ৯ জন শিশু, জেনারেল ওয়ার্ডে ৩৬ জন এবং স্পেশাল রুমে ১৩ জন রোগী ছিলেন।

এনআইসিইউ-এর ৯ শিশুকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে ঘাটি হাসপাতালে, তিনজনকে এমজিএম হাসপাতালে এবং একজনকে সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকল শিশুই নিরাপদ রয়েছে বলে জানা গিয়েছে।

দমকলের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা অন্য ওয়ার্ড বা হাসপাতালের অন্যান্য তলায় ছড়িয়ে পড়তে পারেনি। আগুন লাগার সঠিক কারণ এখনও সরকারি ভাবে জানা যায়নি। কারণ খতিয়ে দেখতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande