শিমলায় মাদক-সহ গ্রেফতার চার যুবক
শিমলা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার চৌপাল থানা এলাকায় ১৪ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চার যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এএসআই জগদীশ সিংয়ের নেতৃত্বে পুলিশ খিড়ক
শিমলার চৌপালে মাদকসহ গ্রেফতার চার যুবক


শিমলা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার চৌপাল থানা এলাকায় ১৪ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় চার যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এএসআই জগদীশ সিংয়ের নেতৃত্বে পুলিশ খিড়কি এলাকার দিকে টহল দিচ্ছিল। সন্ধ্যার দিকে খিড়কি এলাকায় একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে ১৪ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার হয়। ওই গাড়িতে থাকা চার যুবকের কাছ থেকেই মাদকটি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ধৃতদের পরিচয় অনিকেত ব্রাগটা (২৬), সঞ্জীব (৩১), অক্ষয় ঠাকুর (২৪) এবং বিনোদ সিং (২৪) হিসেবে জানা গিয়েছে। এঁদের মধ্যে প্রথম তিনজন চৌপাল এলাকার বাসিন্দা এবং বিনোদ সিং নেপালের বাসিন্দা।

পুলিশ মামলা রুজু করে চারজনকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া মাদক ও গাড়িটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে চৌপাল থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande