আউরাইয়ায় গাছে সাফাইকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
আউরাইয়া, ৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলার বেলা থানা এলাকার বরৌলি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় শুক্রবার এক সাফাইকর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রাজেশ (৩০)। জানা গিয়েছে, রাজেশ মালহৌসি এলাকার একটি গ্
ঔরাইয়ায় গাছে সাফাইকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ


আউরাইয়া, ৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আউরাইয়া জেলার বেলা থানা এলাকার বরৌলি গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় শুক্রবার এক সাফাইকর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রাজেশ (৩০)।

জানা গিয়েছে, রাজেশ মালহৌসি এলাকার একটি গ্রামীণ ব্যাঙ্কে সাফাইকর্মীর কাজ করতেন। বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি তিনি।

শুক্রবার সকাল ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দারা মাঠের দিকে যাওয়ার সময় বরাহদেবী থেকে কান্ধিয়া যাওয়ার কাঁচা রাস্তার পাশে একটি বাবলা গাছে রাজেশের দেহ ঝুলতে দেখেন। তাঁর বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে দেহ উদ্ধার হয়।

ঘটনার খবর পেয়ে বেলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কী কারণে রাজেশের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande