নারনৌলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন, আহত ৩
নারনৌল, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হরিয়ানার নারনৌলের জাতীয় সড়ক-১১-তে শুক্রবার সুরানা গ্রাম সংলগ্ন ওভারব্রিজের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায়। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় দুটি ট্রাকের কেবিনই দুমড়ে-মুচড়ে
নরনৌলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন, আহত ৩


নারনৌল, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হরিয়ানার নারনৌলের জাতীয় সড়ক-১১-তে শুক্রবার সুরানা গ্রাম সংলগ্ন ওভারব্রিজের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায়। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় দুটি ট্রাকের কেবিনই দুমড়ে-মুচড়ে যায়। একটি ট্রাকের ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

শুক্রবার জানা গিয়েছে, রেওয়ারির দিক থেকে নরনৌলের দিকে আসা একটি ট্রাক সুরানা গ্রাম সংলগ্ন ওভারব্রিজ থেকে নামার সময় চালকের চোখে ঘুম চলে আসে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডার টপকে বিপরীত লেনে চলে যায়। সেই সময় নারনৌল থেকে রেওয়ারির দিকে যাওয়া রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে সেটির সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরই রডবোঝাই ট্রাকটির ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকলের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

দুর্ঘটনার জেরে দুই ট্রাকের চালক ও সহকারী কেবিনে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ চালিয়ে আহতদের বাইরে বের করেন। পরে অ্যাম্বুলেন্সে করে তিনজনকে নারনৌল সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোহতকের পিজিআই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আহতদের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চালক ও সহকারীরা মেওয়াত এলাকার বাসিন্দা হতে পারেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande