
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : শুভ জন্মাষ্টমীতে একের পর এক শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে তিনি শুক্রবার লিখেছেন - সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য, মথুরার রাজা উগ্রসেনের পুত্র কংস তাঁর বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিয়েছিলেন। বিবাহের পর কংস যখন তাঁর বোনকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন, তখন আকাশবাণী হয় যে, দেবকীর অষ্টম সন্তানই কংসের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস ভীত হয়ে দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করেন। দেবকীর সন্তানদের কংস একে একে হত্যা করতে থাকেন। কিন্তু যখন দেবকীর অষ্টম সন্তান হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, তখন কারাগারের দরজা আপনা থেকেই খুলে যায় এবং প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত