
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : শুভ জন্মাষ্টমীতে আন্তরিক শুভেচ্ছা মমতা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে শুক্রবার তিনি লিখেছেন যে - সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য, ভাদ্র পদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলেও বিশ্বাস করা হয়। আজও তাঁর জন্মদিন কোটি কোটি ভক্তের কাছে বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার এক পবিত্র উপলক্ষ। প্রসঙ্গতঃ শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব হিসেবেই মূলতঃ পালন করা হয়ে থাকে। কাজেই আজকের এই দিনটি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, পুজোর পদ্ধতি ও উপবাস এবং দই হাঁড়ির সমধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত