নয়ডায় পুকুরে ঝাঁপ, মৃত্যু মানসিক ভারসাম্যহীন মহিলার
নয়ডা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডার সুরজপুর থানা এলাকার তিলপতা গ্রামে পুকুরে ঝাঁপ দিয়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিলপতা গ্রামের কাছে একটি প
নয়ডায় পুকুরে ঝাঁপ দিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু


নয়ডা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডার সুরজপুর থানা এলাকার তিলপতা গ্রামে পুকুরে ঝাঁপ দিয়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিলপতা গ্রামের কাছে একটি পুকুরের সংস্কারের কাজ চলছে এবং পুকুরটিতে পর্যাপ্ত জল ছিল। শুক্রবার সকালে ওই মহিলা সেখানে পৌঁছে আচমকাই পুকুরে ঝাঁপ দেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেখানে পৌঁছে মহিলাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাঁকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার সুরজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় কুমার সিং জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande