নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘতম সময় ধরে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্বে, জর্জিয়া মেলোনিকে অভিনন্দন নরেন্দ্র মোদীর
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ইতিহাসে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার জন্য শুক্রবার জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন এক্স-এ লিখেছেন, ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ইতিহাসে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার জন্য শুক্রবার জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এদিন এক্স-এ লিখেছেন, ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রী থাকার জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী মেলোনিকে অভিনন্দন। এই অর্জন তাঁর নেতৃত্বের প্রতি ইতালির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটায়। ভারত-ইতালি বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করতে তাঁর বন্ধুত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে| আমাদের দুই দেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার আশা করছি। আগামী বছরগুলোতেও তাঁর নিরবিচ্ছিন্ন সাফল্যের জন্য আমার শুভকামনা জানাই।

উল্লেখ্য, মেলোনি ২২ অক্টোবর ২০২২ থেকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর একটানা ১৪১৩ দিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়ে তাঁর সরকার| ১৯৪৬ সালে ইতালি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে জর্জিয়া মেলোনির সরকারই এতদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছে| তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির রেকর্ড ভেঙে দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande