নাহনে ৭ নম্বর জাতীয় সড়কে ধস, ভারী যান চলাচল বন্ধ
নাহন, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের নাহন-কালাঅম্ব জাতীয় সড়ক (এনএইচ-০৭)-এর মোগীনন্দ এলাকায় ফিনিক্স কোম্পানির কাছে ব্যাপক ভূমিধসের জেরে রাস্তার একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা অত্যন্ত সংকীর্ণ ও বিপজ্জনক হয়ে পড়ায় জন
নাহনে ৭ নম্বর জাতীয় সড়কে ধস, ভারী যান চলাচল বন্ধ


নাহন, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের নাহন-কালাঅম্ব জাতীয় সড়ক (এনএইচ-০৭)-এর মোগীনন্দ এলাকায় ফিনিক্স কোম্পানির কাছে ব্যাপক ভূমিধসের জেরে রাস্তার একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা অত্যন্ত সংকীর্ণ ও বিপজ্জনক হয়ে পড়ায় জননিরাপত্তার স্বার্থে ওই পথে ভারী যান চলাচলে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার সিরমৌর পুলিশ সুপারের রিপোর্টের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা ভার্মা এই নির্দেশ জারি করেছেন। নির্দেশ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অংশে ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে কালাঅম্ব-নাহন এবং পাওন্টা-নাহন ও কালাঅম্বের মধ্যে চলাচলকারী সমস্ত ভারী যানবাহনকে সাময়িকভাবে হরিয়ানার খিজরাবাদ হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রাস্তার দ্রুত মেরামতির জন্য পূর্ত দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande