
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): দেশের প্রথম ইমেজিং স্যাটেলাইটকে জিওসিনক্রোনাস কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী মোদী সমাজ মাধ্যমে লিখেছেন, ইসরো-র আরও একটি অসামান্য সাফল্য এবং আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত।
জিওসিনক্রোনাস অরবিট-এ ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট ইওএস-০৫ বহনে সক্ষম জিএসএলভি-এফ১৭-এর সফল উৎক্ষেপণ হলো উৎকর্ষতা, উদ্ভাবন এবং ক্রমবর্ধমান দক্ষতার প্রতিফলন| যা ভারতের মহাকাশ ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আমাদের মহাকাশ কর্মসূচিকে এক নতুন শক্তি ও বিস্তৃতি প্রদান করছে এবং সমগ্র মহাকাশ পরিমণ্ডল জুড়েই ভারতের সক্ষমতাকে প্রসারিত করছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাত ০২:৫৫ মিনিটে এটিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়| ইওএস-০৫ মিশনের মূল উদ্দেশ্য হলো সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপিত উপগ্রহের মাধ্যমে পৃথিবীকে প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ