আর জি কর কাণ্ডে ধৃত সোমনাথকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : আর জি কর কাণ্ডের নতুন মামলায় বেঙ্গালুরু থেকে ধৃত পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে’র উপর চলল ডিম থেরাপি! শুক্রবার ভোররাতে তাঁকে অন্তর্বর্তী রাজ্যে আনা হয়। এদিন খড়দহ থানা থেকে বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময়
আর জি কর কাণ্ডে ধৃত সোমনাথকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : আর জি কর কাণ্ডের নতুন মামলায় বেঙ্গালুরু থেকে ধৃত পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে’র উপর চলল ডিম থেরাপি! শুক্রবার ভোররাতে তাঁকে অন্তর্বর্তী রাজ্যে আনা হয়।

এদিন খড়দহ থানা থেকে বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমনাথকে হেলমেট পরিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু তা সত্ত্বেও ডিম হামলা থেকে তাঁকে বাঁচানো যায়নি। সোমনাথকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি কর্মীরা।

এদিন ডিম হামলায় আক্রান্ত হয় পুলিশও।

নতুন করে অভিযোগ দায়ের হওয়ার পর বারবার নিজের ঠিকানা বদল করছিলেন সোমনাথ। ধরা পড়ার ভয়ে ফোন নম্বরও বদল করছিলেন। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন শ্মশানের কাজে সোমনাথের নাম ছিল। আর জি কর কাণ্ডে তাঁর কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande