সাফাইকর্মীদের সামাজিক সুরক্ষা; ‘নমস্তে’ ও ‘আয়ুষ্মান’ কার্ড বিতরণ রামদাস আঠাওয়ালের
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে শুক্রবার নজফগড়ের সাফাইকর্মীদের ‘নমস্তে’ এবং ‘আয়ুষ্মান’ কার্ড বিতরণ করেন। এদিন মন্ত্রী বলেন, সরকার সাফাইকর্মীদের সুরক্ষা, মর্যাদ
সাফাইকর্মীদের সামাজিক সুরক্ষা; ‘নমস্তে’ ও ‘আয়ুষ্মান’ কার্ড বিতরণ রামদাস আঠাওয়ালের


নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে শুক্রবার নজফগড়ের সাফাইকর্মীদের ‘নমস্তে’ এবং ‘আয়ুষ্মান’ কার্ড বিতরণ করেন।

এদিন মন্ত্রী বলেন, সরকার সাফাইকর্মীদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শ্রমিকদের আশ্বাস দেন, তাদের কাজের পরিবেশের উন্নতি এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সুবিধা সরাসরি পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুষ্ঠানে নমস্তে কার্ডের পাশাপাশি শ্রমিকদের আয়ুষ্মান কার্ডও প্রদান করা হয়। নজফগড়ের প্রায় ৩০০ জনেরও বেশি সাফাইকর্মী অংশ নেন এতে।

মন্ত্রক সূত্রে জানা গেছে, নমস্তে প্রকল্পের অধীনে সাফাইকর্মীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে এবং সামাজিক সুরক্ষা প্রদান করতে এটি একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পের উদ্দেশ্য হলো, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার সুযোগ-সুবিধা প্রদান করা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande