বিরোধী দলনেতা ঋতব্রতর বিরুদ্ধে মহিলার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ শাহর দফতরের
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : অস্থায়ী বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় আবার ''যথাযথভাবে'' খতিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে। এবং জানাতে হবে বিধায়ক কুণাল ঘোষকে। রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভা
সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : অস্থায়ী বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় আবার 'যথাযথভাবে' খতিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে। এবং জানাতে হবে বিধায়ক কুণাল ঘোষকে। রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর দফতরের মাধ্যমে।

শুক্রবার এ কথা জানিয়ে কুণাল সামাজিক মাধ্যমে লিখেছেন, চিঠির কপি পাঠানো হয়েছে আমাকে। চিঠি আসছে, বিশেষ সূত্র থেকে বার্তা পেয়েছিলাম। জন্মাষ্টমীর দিন এটি হাতে পেলাম। এরপর যথাযথ সময়ে আমি মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করে নেব।

অভিযুক্তর বিরুদ্ধে 'যথাযথভাবে' তদন্ত কীভাবে করাতে হয়, এবার সেই পর্ব শুরু।

এ কথা জানিয়ে কুণাল লিখেছেন,

অভিযুক্তকে ঘিরে বালুরঘাটের মহিলার অভিযোগসহ বিভিন্ন তথ্য, নথি ও ছবি দিয়ে আমি চিঠি পাঠিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এসব পচা মালপত্রকে প্রমোট করাটা যে তাঁদের পক্ষেও খারাপ, সেটাও লিখি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিটি বিবেচনা করে তাঁর দপ্তরকে দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়েছেন। বলা হয়েছে 'যথাযথভাবে' দেখতে। আমি কেস রি-ওপেন করার দাবি রেখেছি।

মহিলার কী হল, মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে।

গোটা প্রক্রিয়া নজরে থাকবে। যে অফিসার আড়াল করতে যাবেন, যথাযথ পদক্ষেপ নেব। আমি আরও লিখেছি, যারা মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব তৈরি করছে, তাদের বিরুদ্ধে সব তদন্ত বন্ধ হচ্ছে, এই ধারণাটা খুব খারাপভাবে ছড়াচ্ছে।

আমার চিঠিটির বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে রাজ্যের মুখ্যসচিবকে সংশ্লিষ্ট নির্দেশ পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande