রাজৌরিতে সেনা চৌকি থেকে পড়ে জওয়ানের মৃত্যু
রাজৌরি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তে অবস্থিত একটি সেনা চৌকি থেকে পড়ে ভারতীয় সেনার এক জওয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম রিতুক চৌধুরী (২৬)। তিনি ল্যান
রাজৌরিতে সেনা চৌকি থেকে পড়ে জওয়ানের মৃত্যু


রাজৌরি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তে অবস্থিত একটি সেনা চৌকি থেকে পড়ে ভারতীয় সেনার এক জওয়ানের মৃত্যু হয়েছে।

শুক্রবার জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম রিতুক চৌধুরী (২৬)। তিনি ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। ফরওয়ার্ড পোস্ট থেকে নীচের দিকে পাহাড়ি ঢালে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে দ্রুত রুমলিধারা এলাকার এমআই রুমে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেনা কর্তৃপক্ষ। রিতুক চৌধুরী গুজরাটের তাপি জেলার উকলাডা গ্রামের বাসিন্দা ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande