অভিষেকের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে কালীঘাট শিবির
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের তৃণমূল নামাঙ্কিত বিলবোর্ড সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কোনও অন্তর
অভিষেকের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে কালীঘাট শিবির


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের তৃণমূল নামাঙ্কিত বিলবোর্ড সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক এবার পৌঁছল সুপ্রিম কোর্টে।

কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দেওয়ায় এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল কালীঘাট শিবির।

ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে, যখন পুরসভার আধিকারিকরা ক্যামাক স্ট্রিটের ওই কার্যালয়ের বাইরে থাকা দলীয় বিলবোর্ডটি বিপজ্জনকভাবে ঝুলছে দাবি করে খুলে ফেলেন। এই নিয়ে ঘটনাস্থলে পুর আধিকারিকদের সঙ্গে অভিষেক অনুগামীদের প্রবল বচসা তৈরি হয় এবং বিলবোর্ড খোলার কিছুক্ষণের মধ্যেই কর্মীরা সেখানে নতুন ব্যানার ঝুলিয়ে দেন।

তৃণমূলের অভিযোগ ছিল, তাঁদের বক্তব্য না শুনে অত্যন্ত তাড়াহুড়ো করে বেআইনিভাবে ওই বিলবোর্ড খোলা হয়েছে।

কলকাতা হাইকোর্টে তৃণমূলের তরফে আবেদন জানানো হয় যেন বিলবোর্ডটি আগের জায়গায় পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়।

তবে ভবনের মালিক আদালতে জানান, তাঁর অনুমতি ছাড়াই ওই বিলবোর্ড ঝোলানো হয়েছিল। মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ স্পষ্ট জানান, যেহেতু বিলবোর্ড ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে, তাই এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। এখন বিলবোর্ড লাগানোর নির্দেশ দিলে তা চূড়ান্ত রায়ের সমান হয়ে যাবে। এছাড়া সংশ্লিষ্ট পুলিশ ও পুর আধিকারিকদের নাম চাওয়ার বিষয়েও পর্যাপ্ত নথি মেলেনি বলে জানায় আদালত।

হাইকোর্টে কোনও সুরাহা না মেলায় অবশেষে শীর্ষ আদালতের দরবারে উপস্থিত হয়েছে কালীঘাট তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande