বাড়ছে বাঁধের জলস্তর, হাসদেও নদীতে ছাড়া হচ্ছে ১২ হাজার কিউসেক জল
কোরবা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : টানা বৃষ্টির জেরে দ্রুত বাড়ছে ছত্তিশগড়ের মিনিমাতা বাঙ্গো বাঁধের জলস্তর। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাঁধের জলস্তর পৌঁছেছে ৩৫৮.৭০ মিটারে, যা বাঁধটির মোট ধারণক্ষমতার ৯৪.২৪ শতাংশ। জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় অতিরিক্ত জল
বাড়ছে বাঁধের জলস্তর, হাসদেও নদীতে ছাড়া হল ১২ হাজার কিউসেক জল


কোরবা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : টানা বৃষ্টির জেরে দ্রুত বাড়ছে ছত্তিশগড়ের মিনিমাতা বাঙ্গো বাঁধের জলস্তর। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাঁধের জলস্তর পৌঁছেছে ৩৫৮.৭০ মিটারে, যা বাঁধটির মোট ধারণক্ষমতার ৯৪.২৪ শতাংশ।

জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় অতিরিক্ত জল নিষ্কাশনের সিদ্ধান্ত নিয়েছে বাঁধ কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টা থেকে নির্দিষ্ট মাত্রায় গেট খুলে জল ছাড়া শুরু হয়েছে।

বাঁধ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রেডিয়াল গেটের মাধ্যমে ৩,০১৭ কিউসেক এবং জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ৯,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সব মিলিয়ে হাসদেও নদীতে মোট ১২,০১৭ কিউসেক জল ছাড়া হচ্ছে।

বাঁধে বর্তমানে জলের পরিমাণ ১৪,৯৯২ কিউসেক। পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বাঙ্গো বাঁধ বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার ভারতী। বাঁধের নিরাপত্তা এবং ভাটির এলাকার জলপ্রবাহ নিয়ন্ত্রণে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande