
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): দাদাভাই নওরোজি-র জন্মবার্ষিকীতে শুক্রবার শ্রদ্ধাজ্ঞাপন করা হলো সংবিধান সদনে| উল্লেখ্য, দাদাভাই নওরোজি ছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় কংগ্রেসের তিনবারের সভাপতি| এ দিন সংবিধান সদনের সেন্ট্রাল হলে দাদাভাই নওরোজি-র প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন লোকসভার মহাসচিব উৎপল কুমার সিং, রাজ্যসভার মহাসচিব পি. সি. মোদী এবং বর্তমান ও প্রাক্তন সাংসদ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
উল্লেখ্য, দাদাভাই নওরোজি ‘দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া’ নামে পরিচিত। ভারতের স্বাধীনতা আন্দোলনকে আদর্শগত ও রাজনৈতিক ভিত্তি প্রদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন| ১৮৮৬, ১৮৯৩ ও ১৯০৬ সালে তিনবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ১৯০৬ সালের অধিবেশনে তিনিই প্রথম প্রকাশ্যে 'স্বরাজ'-এর দাবি উত্থাপন করেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানকে সম্মান জানিয়ে ১৯৫৪ সালের ১৩ মার্চ সংসদে লোকসভার তৎকালীন অধ্যক্ষ জি. ভি. মাভলঙ্কর দাদাভাই নওরোজি-র প্রতিকৃতি উন্মোচন করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ