উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুক্রবার নিউ টাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আনুমানিক ২৫ কোটি টাকা ব্যয়ে পরিকল্পিত ''উত্তমকুমার ফিল্ম সেন্টার''-এর তিনটি অংশ থাকবে
উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুক্রবার নিউ টাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আনুমানিক ২৫ কোটি টাকা ব্যয়ে পরিকল্পিত 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'-এর তিনটি অংশ থাকবে।

প্রথম অংশটিতে থাকবে ৭০০ থেকে ৭৫০ আসনের দুটি সিনেমা হল, প্রিভিউ থিয়েটার, ফুড কোর্ট এবং কার পার্কিং। দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১০০০ আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার। তৃতীয় অংশে থাকবে Animation, Visual Effects, Gaming, Comics, external reality এবং সিনেমার পোস্ট প্রোডাশনের ল্যাবরেটরি ও স্টুডিও, যা media এবং entertainment industry-র বিশেষ সহায়ক হিসাবে গড়ে উঠবে।

বাংলা চলচ্চিত্র শিল্পে অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস আগামীদিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈপ্লবিক ভূমিকা পালন করছে। কারণ বাংলা চলচ্চিত্রে এখন পারিবারিক গল্পের পাশাপাশি অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসি ঘরানার সিনেমার জনপ্রিয়তা বাড়ছে। সিনেমায় VFX ব্যবহার করে আফ্রিকার জঙ্গল, কাল্পনিক প্রাণী প্রাচীন শহর ইত্যাদির বাস্তবসম্মত ভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

কলকাতায় নতুন এই সিনেমা প্রযুক্তি উত্তমকুমার ফিল্ম সেন্টারে আরো সুলভে পাওয়া যাবে। ফলে স্থানীয় তরুণরা সিনেমায় আরো বেশি করে যুক্ত হতে উৎসাহ পাবে। নতুন প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজকদের জন্য ব্যবসার একটি নতুন রাস্তাও তৈরি হবে।

আগামী কয়েক বছরের মধ্যেই উত্তমকুমার ফিল্ম সেন্টার নির্মাণ শেষ করার যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande