হাফলঙে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কৃষ্ণ জন্মাষ্টমী ও ৬৩-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
হাফলং (অসম), ৪ সেপ্টেম্বর (হি স) বিশ্ব হিন্দু পরিষদের হাফলং শাখার উদ্যোগে শুক্রবার শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের ৬৩তম প্রতিষ্ঠা দিবস ধর্মীয় ও ভক্তিমূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। হাফলঙের বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গণে
VHP


হাফলং (অসম), ৪ সেপ্টেম্বর (হি স) বিশ্ব হিন্দু পরিষদের হাফলং শাখার উদ্যোগে শুক্রবার শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের ৬৩তম প্রতিষ্ঠা দিবস ধর্মীয় ও ভক্তিমূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। হাফলঙের বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গণে দিনভর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৬টায় শ্রীশ্রী জগন্নাথ বাড়ি থেকে প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত জলপানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কীর্তন।

কৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র তিথিতে আয়োজিত বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি ধৃতি থাওসেন, দক্ষিণ অসম সৎসঙ্গ ও ধর্মাচার্য প্রমুখ দিলীপ দেব ত্রিপুরা এবং বরিষ্ঠ প্রচারক রাম সিং।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবোলাল গার্লোসা কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ধর্মসভা। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

ধর্মীয় উৎসবের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত, পরিষদের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande