বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : প্রতি বছর বন্যায় রাজ্যে নিম্ন দামোদর উপত্যকা ভেসে যায়। হাওড়া, হুগলির একাধিক গ্রাম জলের তলায় চলে যায়। পরিস্থিতি নিয়ে শুক্রবার জলসম্পদ ভবনে জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিম্নচাপের ভারী থেক
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : প্রতি বছর বন্যায় রাজ্যে নিম্ন দামোদর উপত্যকা ভেসে যায়। হাওড়া, হুগলির একাধিক গ্রাম জলের তলায় চলে যায়। পরিস্থিতি নিয়ে

শুক্রবার জলসম্পদ ভবনে জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিম্নচাপের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে এবারও রাজ্যের বহু এলাকা জলমগ্ন। বন্যা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সেসব এলাকার বাসিন্দারা। বিভিন্ন বিভাগের আধিকারিক ও জেলাশাসকরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। বাসিন্দাদের যাতে কোনওরকম বড় সমস্যার মধ্যে পড়তে না হয়, সেই বার্তা দেওয়া হয়।

প্রবল বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি।

নিম্ন দামোদর উপত্যকার বহু জায়গা জলমগ্ন। খানাকুল, জাঙ্গিপাড়া, উদয় নারায়ণপুর এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে জল। প্রবল বৃষ্টিতে জল বেড়েছে নদীগুলিতে। জলের চাপ বেড়েছে বাঁধগুলিতে। সেই পরিস্থিতিতেও দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) ভালো কাজ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খানাকুল, জাঙ্গিপাড়ায় উদয় নারায়ণপুর বিপদসীমার উপর দিয়ে বইছে জল। মানুষজনদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গবাদি পশুদেরও যাতে ক্ষতি না হয়, সেসব দেখা হচ্ছে। গবাদি পশুদেরও নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমিয়েছে। এদিন বিকেলের পর এলাকাগুলিতে জল কমার সম্ভাবনাও রয়েছে। “প্রতিকূল পরিস্থিতিতেও ডিভিসি ভালো কাজ করেছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande