
প্রয়াগরাজ, ৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার জলস্তরে ওঠানামা অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় জলস্তরের ওঠানামা লক্ষ্য করা গেলেও দুই নদীর জলস্তরই এখনও বিপদসীমার নিচে রয়েছে।
এদিন সকালে নৈনীতে যমুনার জলস্তর রেকর্ড করা হয়েছে ৮২.৪৮ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমেছে। অন্যদিকে, ফাফামৌ এলাকায় গঙ্গার জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ৮৩.০২ মিটার। গত ২৪ ঘণ্টায় সেখানে জলস্তর বেড়েছে ৯ সেন্টিমিটার। ছতনাগে গঙ্গার জলস্তর ৮২.০৬ মিটার রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার কমেছে। অন্যদিকে, বক্সি বাঁধ সংলগ্ন এসটিপি এলাকায় জলস্তর ৮২.৫৮ মিটার, যা ৫ সেন্টিমিটার নিচে নেমেছে। জেলায় গঙ্গা ও যমুনার বিপদসীমা নির্ধারিত রয়েছে ৮৪.৭৩৪ মিটার। সেই তুলনায় বর্তমানে দুই নদীর জলস্তরই বিপদসীমার নিচে রয়েছে। তবে ফাফামৌ এলাকায় গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে পরিস্থিতির উপর নজর রাখছে বন্যা নিয়ন্ত্রণ দফতর।
বন্যা নিয়ন্ত্রণ দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত জেলার সমস্ত বাঁধ নিরাপদ রয়েছে। নদীর জলস্তরের পরিবর্তনের দিকে নজর রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পর্যবেক্ষণ।
প্রয়াগরাজ বন্যা নিয়ন্ত্রণ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিখিল প্রসাদ জানান, গঙ্গা ও যমুনার জলস্তরে ওঠানামা চলছে। ফাফামৌতে গঙ্গার জলস্তর বাড়লেও নৈনী ও ছতনাগে জলস্তর কমেছে। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে সংশ্লিষ্ট দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস