রোহড়ুতে মাদক সহ যুবক গ্রেফতার
শিমলা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার রোহড়ু এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯.২৮ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় রোহড়ুর বাসিন্দা ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচা
রোহড়ুতে মাদকসহ যুবক গ্রেফতার


শিমলা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলার রোহড়ু এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯.২৮ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় রোহড়ুর বাসিন্দা ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে রোহড়ু ডিটেকশন সেলের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে জাংলা উপ-তহসিল এলাকার মন্ডলি সেতুর কাছে অভিযান চালায় পুলিশ।

সেখানে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৯.২৮ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার করা হয়। এরপর উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

চিড়গাঁও থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ধৃতকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande