
পূর্ণিয়া, ৪ সেপ্টেম্বর (হি.স.) : বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে জলে ভরা গর্তে পড়ে মৃত্যু হল এক ২০ বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলার রূপৌলি থানা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম সুমিত কুমার।শুক্রবার জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুমিত। বাড়ি থেকে কিছুটা দূরে জেসিবি দিয়ে খোঁড়া একটি গভীর ও বড় গর্তে বৃষ্টির জল জমে ছিল। সেই সময় পা পিছলে গভীর গর্তের জলে পড়ে যান তিনি।ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে জল থেকে উদ্ধার করে রূপৌলি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য জিএমসিএইচ পূর্ণিয়ায় স্থানান্তরিত করেন।তবে সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা সুমিতকে মৃত ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস