গোঘাট গ্রাম পঞ্চায়েতের মাইকিং সতর্কতা
আরামবাগ , ৪ সেপ্টেম্বর (হি.স.): টানা বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার আশঙ্কা, গোঘাটে জরুরি মাইক প্রচার টানা বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে গোঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় আগাম সতর্কতা জারি করল গোঘাট গ্রাম পঞ্চায়েত। পর
গোঘাট গ্রাম পঞ্চায়েতের মাইকিং সতর্কতা


আরামবাগ , ৪ সেপ্টেম্বর (হি.স.): টানা বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার আশঙ্কা, গোঘাটে জরুরি মাইক প্রচার

টানা বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে গোঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় আগাম সতর্কতা জারি করল গোঘাট গ্রাম পঞ্চায়েত। পরিস্থিতি মোকাবিলায়

শুক্রবার এলাকাজুড়ে জরুরি মাইক প্রচার করা হয়।

মাইকিংয়ের মাধ্যমে বিশেষ করে মাটির বাড়িতে বসবাসকারী মানুষদের সতর্ক করা হয়। জলস্তর বাড়লে মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি নদী, খাল ও নিচু এলাকায় বসবাসকারী মানুষদেরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়।

পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। কোথাও জল ঢোকার পরিস্থিতি তৈরি হলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলারও বার্তা দেওয়া হয়।

টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই গোঘাটের বিভিন্ন নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। তার উপর জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই বন্যা মোকাবিলায় আগাম সতর্কতাকেই গুরুত্ব দিচ্ছে প্রশাসন ও পঞ্চায়েত।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande