নতুন ফরাক্কায় ভূমিধস, নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেন; ঘোষণা পূর্ব রেল কর্তৃপক্ষের
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : নতুন ফরাক্কা এলাকায় ভূমিধসের জেরে মালদা ডিভিশনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করল রেল। এর ফলে শুক্রবার, ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করার কথা থাকা একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে একটি সাপ্তাহিক এক্সপ্র
নতুন ফরাক্কায় ভূমিধস, নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেন; ঘোষণা পূর্ব রেল কর্তৃপক্ষের


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : নতুন ফরাক্কা এলাকায় ভূমিধসের জেরে মালদা ডিভিশনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করল রেল। এর ফলে শুক্রবার, ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করার কথা থাকা একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে একটি সাপ্তাহিক এক্সপ্রেসকে ঘুরপথে চালানো হবে।পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে যে, ৪ সেপ্টেম্বরের যাত্রার জন্য হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস (১২০৪১/১২০৪২) বাতিল করা হয়েছে। বাতিলের ওই তালিকায় রয়েছে কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস (১৩১৬১), হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (১৩০১১) এবং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস (১৩১৪১)।

এ ছাড়াও বাতিল করা হয়েছে হাওড়া-মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (১৩৪৬৫/১৩৪৬৬) এবং মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার (৫৩০২৮)।

অন্যদিকে, মালদা টাউন-আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস (১৩৪২৯)-এর ৪ সেপ্টেম্বরের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি একলাখি-কুমেদপুর-কাটিহার-মন্সি-মুঙ্গের-কিউল হয়ে ঘুরপথে আপাতত চলবে।

নতুন ফরাক্কায় ভূমিধসের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে এই নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande