টানা বৃষ্টি ও জলাধারের জল ছাড়ায় বন্যার আশঙ্কা, জলমগ্ন শ্রীরামপুর হাইস্কুল
আরামবাগ , ৪সেপ্টেম্বর(হি.স.): টানা বৃষ্টি ও রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে আরামবাগ মহকুমাজুড়ে। ইতিমধ্যেই মহকুমার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। এরই মধ্যে ফুরফুরা বিধানসভার শ্রীরামপুর হাইস্
স্কুলেতে হাঁটু সমান জল


আরামবাগ , ৪সেপ্টেম্বর(হি.স.): টানা বৃষ্টি ও রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে আরামবাগ মহকুমাজুড়ে। ইতিমধ্যেই মহকুমার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। এরই মধ্যে ফুরফুরা বিধানসভার শ্রীরামপুর হাইস্কুল চত্বরে হাঁটু সমান জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারা।

স্কুলের মাঠ থেকে শুরু করে বিদ্যালয় চত্বরের বিভিন্ন অংশে জল জমে রয়েছে। ফলে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলমগ্ন অবস্থায় স্কুলে যাতায়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন পড়ুয়ারা।

অতিবৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে আরামবাগ মহকুমার নদ-নদীগুলিতে জলস্তরও বাড়ছে। এর ফলে নদী তীরবর্তী ও নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কা ক্রমশ বাড়ছে। প্রশাসনের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে বিদ্যালয় চত্বরে জমে থাকা জল দ্রুত সরিয়ে পড়ুয়াদের নিরাপদে স্কুলে যাতায়াতের ব্যবস্থা করার দাবি উঠেছে।

অন্যদিকে, আবহাওয়ার পরিস্থিতি এবং নদীর জলস্তর বাড়তে থাকায় আগামী দিনে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর প্রশাসন থেকে সাধারণ মানুষের।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande