পুরশুড়ায় তেলের গোডাউনে খাদ্য দফতরের হানা, বাজেয়াপ্ত প্রায় ১২ লক্ষ টাকার তেল
আরামবাগ , ৪ সেপ্টেম্বর (হি.স.): তেলের গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ তেল বাজেয়াপ্ত করল জেলা খাদ্য সুরক্ষা দফতর। শুক্রবার পুরশুড়ার একটি তেলের গোডাউনে অভিযান চালান জেলা খাদ্য দফতরের আধিকারিকরা। অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের তেল বাজেয়াপ্ত ক
পুড়শুড়াতে খাদ্য দপ্তরের হানা


আরামবাগ , ৪ সেপ্টেম্বর (হি.স.): তেলের গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ তেল বাজেয়াপ্ত করল জেলা খাদ্য সুরক্ষা দফতর। শুক্রবার পুরশুড়ার একটি তেলের গোডাউনে অভিযান চালান জেলা খাদ্য দফতরের আধিকারিকরা। অভিযানে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের তেল বাজেয়াপ্ত করা হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। খাদ্য দফতরের আধিকারিকদের দাবি, গোডাউনে একাধিক সংস্থার তেলের টিন ব্যবহার করে নির্দিষ্ট একটি তেল প্যাকেটজাত বা রপ্তানি করার কাজ চলছিল। বিষয়টি নজরে আসার পরই গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানের সময় মজুত থাকা তেল বাজেয়াপ্ত করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য আধিকারিক যদুনাথ হেমব্রম-সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande