ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রাণকার্য নেপালে, প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্তদের পাশে স্বামিজীরা
​কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : হাত বাড়িয়ে দিলেন স্বামিজীরা। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ ও সেবাকার্যে এবার নামল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ দুর্যোগে দেশের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নেপালে বিপর্যস্তদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ


​কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : হাত বাড়িয়ে দিলেন স্বামিজীরা। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ ও সেবাকার্যে এবার নামল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ দুর্যোগে দেশের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে বহু মানুষ আশ্রয়হীন। এই পরিস্থিতিতে দুর্গতদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সঙ্ঘ।​এদিকে, সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, নেপালের লামা সুঁটি, নুয়াকোট জেলার বেলকোটগাধি পুরসভার ৭ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য শুরু হয়েছে। প্রাথমিকভাবে দুর্গতদের হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকেরা এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজনের কথা জানার চেষ্টা করছেন।​উল্লেখ্য, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, স্বামী আত্মশুদ্ধানন্দ মহারাজের নেতৃত্বে নেপালের বিস্তীর্ণ এলাকায় ত্রাণ ও সেবাকার্য চলছে।​প্রসঙ্গত, ত্রিশূলী ও ভোতে কোশি নদীর প্রবল স্রোতে ধাদিং জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নুয়াকোটেও বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর মিলেছে। গোরখা ও তানাহুন জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে।​এই প্রেক্ষিতে আরও উল্লেখযোগ্য বিষয় হল, দুর্যোগ যত দিন থাকবে, তত দিন দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ ও সেবাকার্য আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande