
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : শনিবার কলকাতা ফুটবল লিগের প্রথম ও চতুর্থ এই দুই ডিভিশন মিলিয়ে মোট ১১ টি খেলায়র মধ্যেই এদিন ৪ টি ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। প্রথম ডিভিশনে দুটি খেলা ড্র হয়েছে। বিএন আর রিক্রিয়েশন ক্লাব ও অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব পরস্পরের মধ্যে খেলতে নামে। যদিও কোনও গোল হয় নি। তালতলা একতা সঙ্ঘ ও কে ও পি এ ইয়ংস কর্নার দলের মধ্যে খেলায় যদিও ১-১ গোল হয়েছে। চতুর্থ ডিভিশনে শিবপুর ইনস্টিটিউট ও কসবা সেন্ট্রাল ক্লাব এর খেলা গোলশূন্যভাবেই শেষ হয়েছে। গোয়ান আ্যসোসিয়েশন অফ বেঙ্গল ও আর্যন বেলঘরিয়া ফুটবল ক্লাব ১-১ গোলে খেলা ড্র করে। উল্লেখ্য, ৫ গোলে জিতেছে চেতলা অগ্রণী ক্লাব। হাওড়া ইউনিয়ন ২ গোলে জিতল। ডালহৌসি এসি ৩-১গোল জয়ী এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব হারল। উত্তরপল্লী এম এস ৪-১ ব্যবধানে জিতল। আ্যডামাস ইউনাইটেড এস এ ২-১ গোলে জিতল ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত