
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবস উপলক্ষ্যে কলকাতার নিউটাউনের কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে বিদ্যাসাগর শিক্ষা সম্মান-২০২৬-এর আয়োজন করা হয়। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে শনিবার দু’টি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউ টাউনের কনভেনশন সেন্টারের বিদ্যাসাগর শিক্ষা সম্মান অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘প্রতি জেলায় দু’টি করে সিএমশ্রী স্কুল হবে। একই সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে গড়ে তোলা হবে সেন্টার ইন এক্সলেন্স ইন স্পোর্টস সেন্টার।’
পাশাপাশি স্কুল সিলেবাসে বড়সড় রদবদলের ইঙ্গিতও দেন তিনি। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে স্কুল সিলেবাসে বদলের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘টাটাকে তাড়ানো নিয়ে। স্বামী প্রণবানন্দকে নিয়ে এক লাইনও পাবেন না।’ পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস কেন থাকবে না সেই প্রশ্নও তুলেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সংবাদ