কেরলমে লরির পিছনে ধাক্কা গাড়ির, মর্মান্তিক মৃত্যু ৮ জনের
ত্রিশূর, ৫ সেপ্টেম্বর (হি.স.): কেরলমের ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ত্রিশূর জেলার কাইপামাঙ্গলমে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই লরির পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতের দিকে পানাম্ব
কেরলমে লরির পিছনে ধাক্কা গাড়ির, মর্মান্তিক মৃত্যু ৮ জনের


ত্রিশূর, ৫ সেপ্টেম্বর (হি.স.): কেরলমের ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ত্রিশূর জেলার কাইপামাঙ্গলমে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই লরির পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতের দিকে পানাম্বিকুন্নু সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, ত্রিশূর জেলার কাইপামাঙ্গলমে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই লরির পিছনে একটি গাড়ি ধাক্কা মারলে ৮ জনের মৃত্যু হয়। মধ্যরাতের দিকে পানাম্বিকুন্নু সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ফলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভিতরে থাকা যাত্রীদের গাড়ি কেটে বের করতে হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, গাড়িতে থাকা ব্যক্তিরা তামিলনাড়ুর দিন্দিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande