মহম্মদ শামিকে বিশেষ সম্মান প্রদান সিএবি-র তরফেও, কাল শততম ম্যাচে যোগদান
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : শত তম খেলায় যোগদানের প্রাক্কালে মহম্মদ শামি - কে বিশেষ সম্মান জানাল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীকাল ১০০তম প্রথম শ্রেণির ম্যাচে অংশগ্রহণ করতে
মহম্মদ শামিকে বিশেষ সম্মান প্রদান করা হল


কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : শত তম খেলায় যোগদানের প্রাক্কালে মহম্মদ শামি - কে বিশেষ সম্মান জানাল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীকাল ১০০তম প্রথম শ্রেণির ম্যাচে অংশগ্রহণ করতে চলেছে সে, মূলতঃ এ কারণও মহম্মদ শামিকে বিশেষ সম্মান প্রদান । CAB-এর তরফেও এদিন জানানো হয়েছে যে, - চেন্নাইয়ে মাইলফলকের ম্যাচ। রবিবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে নামার সঙ্গে সঙ্গেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ ম্যাচ পূর্ণ করবেন বাংলার তারকা পেসার মহম্মদ শামি। সেই বিশেষ মুহূর্তের আগের দিন, শনিবার চেন্নাইয়ে সিএবি-র কর্তারা পৌ়ছে সেখানে শামিকে সংবর্ধনা দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)।

উল্লেখ্য, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। শামির হাতে এদিন তুলে দেওয়া হয়েছে বিশেষ ‘নম্বর ১০০’ লেখা বাংলার জার্সি, যাতে সই করেছেন সৌরভ। সেইসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের স্বাক্ষর করা একটি বিশেষ বল এবং রুপোর ফলকও দেওয়া হয় তাঁকে। সতীর্থদের তরফেও ছিল উপহার - ইস্ট জ়োন দলের ক্রিকেটারেরা শামিকে নিজেদের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট জ়োন দলের ম্যানেজার তথা CAB-এর ফিনান্স কমিটির সদস্য অয়ন নন্দী। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (TNCA) সচিব ইউ. ভগবানদাস রাও-ও শামিকে সংবর্ধনা জানান।

ফাইনালের আগে ইস্ট জ়োন দলের ক্রিকেটারদের বিশেষ মিষ্টির বাক্সও দেন সঞ্জয়। তাতে সৌরভের বার্তা - ‘‘ফাইনাল খেলতে নামো জিততে, অংশ নিতে নয়। আগ্রাসী ক্রিকেট খেলো, একে অপরের পাশে থেকো। ইস্ট জ়োনকে গর্বিত করো। দলীপ ট্রফি ঘরে নিয়ে এসো।’’

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande