ত্রিপল ও সরকারি নথি চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ি
ঝাড়্গ্রাম, ৫ সেপ্টেম্বর ( হি.স.): ত্রিপল ও সরকারি নথি চুরির অভিযোগে গ্রেফতার হলেন সাঁকরাইলের খুদমরাই অঞ্চল তৃণমূল সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ি। অভিযোগ দায়েরর প্রায় তিন মাস পর শুক্রবার রাতে খড়গপুর শহর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ
ত্রিপল ও সরকারি নথি চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ি


ঝাড়্গ্রাম, ৫ সেপ্টেম্বর ( হি.স.): ত্রিপল ও সরকারি নথি চুরির অভিযোগে গ্রেফতার হলেন সাঁকরাইলের খুদমরাই অঞ্চল তৃণমূল সভাপতি অর্ঘ্য রতন পাহাড়ি। অভিযোগ দায়েরর প্রায় তিন মাস পর শুক্রবার রাতে খড়গপুর শহর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। শনিবার তাঁকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়। এই গ্রেফতারির ঘটনায় সাঁকরাইলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুন অর্ঘ্য রতন পাহাড়ির বিরুদ্ধে ত্রিপল এবং সরকারি নথি চুরির অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়েরের পর থেকেই তিনি আত্মগোপন করে ছিলেন বলে দাবি পুলিশের। তাঁকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। অবশেষে শুক্রবার রাতে খড়গপুর শহর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাতে গিয়েই অর্ঘ্য রতনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, চুরি যাওয়া সরকারি নথির কীভাবে ব্যবহার করা হয়েছিল এবং গোটা ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ দায়েরের ৮৮ দিন পর শাসকদলের অঞ্চল সভাপতির গ্রেফতারিকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অর্ঘ্য রতন পাহাড়ির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande