শিক্ষকেরাই দেশের ভবিষ্যতের নির্মাতা : উপরাষ্ট্রপতি
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় শিক্ষক দিবস উপলক্ষ্যে শনিবার শিক্ষকদের কুর্নিশ জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। তিনি জানিয়েছেন, শিক্ষকেরাই দেশের ভবিষ্যতের নির্মাতা। এক্স মাধ্যমে উপরাষ্ট্রপতি লেখেন, শিক্ষক দিবসে, আমি সারা দেশের শিক্ষ
উপরাষ্ট্রপতি


নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় শিক্ষক দিবস উপলক্ষ্যে শনিবার শিক্ষকদের কুর্নিশ জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। তিনি জানিয়েছেন, শিক্ষকেরাই দেশের ভবিষ্যতের নির্মাতা। এক্স মাধ্যমে উপরাষ্ট্রপতি লেখেন, শিক্ষক দিবসে, আমি সারা দেশের শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ভারতের ভবিষ্যৎ গঠনে তাঁদের নিঃস্বার্থ সেবার প্রতি শ্রদ্ধা নিবেদন করি।

উপরাষ্ট্রপতি এদিন গভীর শ্রদ্ধার সঙ্গে ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করেন। যিনি ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক, পণ্ডিত, শিক্ষক, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি, যাঁর জীবন জ্ঞান ও শিক্ষার সর্বোচ্চ আদর্শকে মূর্ত করে তুলেছিল।

উপরাষ্ট্রপতি আরও জানান, শিক্ষকেরাই আমাদের দেশের ভবিষ্যত নির্মাতা। জ্ঞানদান এবং মূল্যবোধ লালনের মাধ্যমে তাঁরা এক বিকশিত ভারতের ভিত্তি স্থাপন করেন। আমি তাঁদের নিষ্ঠাকে কুর্নিশ জানাই এবং তাঁদের এই মহৎ কর্মে নিরন্তর সাফল্য কামনা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande