

হুগলি , ৫ সেপ্টেম্বর (হি.স.):শিক্ষক দিবস উপলক্ষে জিরাট কলেজের মাননীয় অধ্যক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শিক্ষকদের জ্ঞান, আদর্শ এবং নিরলস পরিশ্রমই আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি।
শিক্ষক দিবসের এই বিশেষ দিনে জিরাট কলেজের অধ্যক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পাশাপাশি শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী সুমনা সরকার বলেন, একজন শিক্ষক শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না, ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আদর্শের পথও দেখান। তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই আগামী দিনের সমাজ ও দেশ আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক-শিক্ষিকার প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA